বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর পূর্তি অনুষ্ঠান শিশু অধিকার দিবস-২০২৬খ্রি. পালন উপলক্ষ্যে- মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এমপি তারেক রহমান। এসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষ থেকে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সিরাজগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬খ্রি. পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন, শিশু একাডেমি সিরাজগঞ্জের শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল। এ সময়ে বিশেষ আরও উপস্থিত ছিলেন, উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার শফিজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, ডিডিপি'র পরিচালক কাজী সোহেল রানা, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন প্রমুখ। এসময় অনুষ্ঠানে, সবুজ কানন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দীর্যিকা সাহা গল্প, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইহান জামান, জুয়েল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী দিবস সাহা অনুষ্ঠানে আলোচনা করেন। এসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিশু একাডেমি সিরাজগঞ্জের শিশু শিক্ষার্থীরা, অভিভাবক, শিশু একাডেমির কর্মচারী এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।