দখল পুনর্বহালের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি, ভাঙা ফুটপাত সংস্কার ও সবুজায়নের উদ্যোগরাজধানী ঢাকার মিরপুরের মতো প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ফুটপাত পুনরায় দখলের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি।শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডিএনসিসি প্রশাসক বলেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত রাখা হবে। ফুটপাত পুনরায় দখলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।তিনি বলেন, সরকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে চায়। জনগণ যা চাইবে না, সিটি করপোরেশন তা করবে না।ফুটপাত সংস্কার ও সবুজায়নের উদ্যোগরাজধানীর ফুটপাতগুলোতে সবুজায়নের কাজ চলমান রয়েছে জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে। সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।ফুটপাত দখলমুক্ত রাখা, ভাঙা অংশ সংস্কার এবং সবুজায়নের উদ্যোগ বাস্তবায়িত হলে পথচারীদের চলাচল সহজ করার পাশাপাশি নগরের সৌন্দর্য বাড়বে বলে আশা করা হচ্ছে।