বিলম্বের পর ঢাকায় নিরাপদে অবতরণ করল বিমানের বিজি ৪৩৬
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
যান্ত্রিক ও পরিচালনাগত কারণে ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন, যাত্রীদের কাছে দুঃখ প্রকাশকক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া তথ্য অনুযায়ী, অনিবার্য পরিচালনাগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব ঘটে। তবে ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ ঘটনায় কোনো ধরনের সমস্যার কথা জানায়নি সংস্থাটি।বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।তথ্যসূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরাতে প্রকাশিত প্রতিবেদন।