উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫০ সময়
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।প্রজনন মৌসুমে বিশেষ অভিযানপ্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এ সময়ে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদ-নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।উজিরপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খাতুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী শৈলেন ঘরামী ও বিকাশ বাবুসহ উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থাঅভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।এ সময় আইন অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।