অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৫:৪৯ সময়
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে একই রাতে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবিপ্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন।তবে দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরাকে গ্রেপ্তারের কারণ, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।