রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৭ সময়
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিতের সময়সীমা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।সোমবার (১২ অক্টোবর) দুই এয়ারলাইনসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি সম্পর্কে যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।