গ্রামীণ নারীর অবদান, কৃষি উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সবার জন্য ভালো খাদ্য উৎপাদন—ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী’ প্রতিপাদ্যে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান; মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা; সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা; জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আলমগীর হোসেন মিয়া; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা এবং জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি।এ ছাড়া সভায় নারী উদ্যোক্তা, নারী কৃষক, মহিলা দলের নেত্রী, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নারীরা অংশ নেন।তথ্যসূত্র: আয়োজক প্রতিষ্ঠানের সরবরাহ করা তথ্য ও অনুষ্ঠানের বিবরণ।