সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সয়দাবাদ ইউনিয়নের কৃতিসন্তান ও শিক্ষানুরাগী সরকার মো. রফিকুল ইসলাম। তিনি থানা বিএনপির সাবেক সভাপতি।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনার রশিদ তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় প্রস্তাবকারী ও সমর্থনকারীর মাধ্যমে সদস্যদের সম্মতিক্রমে সরকার মোহাম্মদ রফিকুল ইসলামকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ রিপন মাহমুদ, হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সোহেল রানা, মো. জহুরুল ইসলাম ও মোছা. রোকসানা খাতুন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, মো. মাসুদ রানা ও মোছা. মমতা খাতুন।সভাপতি নির্বাচিত হওয়ার পর সরকার মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবকদের একাংশ, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।নবনির্বাচিত সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।