সদর ও তাহিরপুরে বিজিবির অভিযান, মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখার ঘোষণাসুনামগঞ্জের সীমান্তবর্তী সদর ও তাহিরপুর উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এসব অভিযান চালায়। উদ্ধার করা মদ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।বিজিবি সূত্রে জানা গেছে, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। তিনটি অভিযানে আশাউড়া, লাউরগড় ও চাঁনপুর বিওপির টহল দল অংশ নেয়।তিন এলাকায় উদ্ধার ১৯১ বোতলবিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এলাকায় সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এরপর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুরে সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে আরও ২৪ বোতল মদ পাওয়া যায়।রাত ১০টা ১০ মিনিটে একই উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৯৩ বোতল মদ। তিন অভিযানে মোট ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবেসুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, উদ্ধার করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।