বৃষ্টির সম্ভাবনা নেই, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৬:১৭ সময়
দেশজুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।সর্বোচ্চ তাপমাত্রা ফরিদপুরে, সর্বনিম্ন সিলেটেআবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।