যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিরাজগঞ্জ সদর থানা যুবদলের ব্যাপক প্রস্তুতি
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৩৩ সময়
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সদর থানা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত-এর সভাপতিত্বে সভাটি চমৎকারভাবে সঞ্চালনা করেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ আলম।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান বলেন, "যুবদল গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক বিশ্বাসযোগ্য সংগঠন। আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণার। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে পালন করতে হবে।উক্ত প্রস্তুতিমূলক সভায় সিরাজগঞ্জ সদর থানা যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।