যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৬:২৭ সময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর মঙ্গলবার খুলেছে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।১৩ অক্টোবর থেকে কার্যকর স্বর্ণের দামবাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এ দর কার্যকর হয়েছে। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এ মূল্যেই ধাতু দুটির গহনা বিক্রি হবে।রুপার দাম কত?বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯৬৬ টাকায়।১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা।গহনা কিনতে বাড়তে পারে খরচস্বর্ণ ও রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের বাইরে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে। ফলে ক্রেতাকে গহনা কেনার আগে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে মজুরি, ভ্যাটসহ চূড়ান্ত মূল্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।