কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া পেলেন গজারিয়ার আলেম আল্লামা যাইনুল আবেদিন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৩ সময়
পবিত্র কাবা শরিফের গিলাফের (কিসওয়া) একটি অংশ হাদিয়া হিসেবে পেয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা যাইনুল আবেদিন। এ খবরকে কেন্দ্র করে তাঁর নিজ এলাকা গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামসহ গজারিয়া ও মুন্সিগঞ্জের স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।আল্লামা যাইনুল আবেদিন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের বাসিন্দা। পবিত্র কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া হিসেবে পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ সম্মান ও আনন্দের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।এ প্রাপ্তিকে ঘিরে স্থানীয় সুধীসমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র কাবা শরিফ অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া পাওয়ার ঘটনাটি তাই স্থানীয় ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।