সিরাজগঞ্জ জেলা শহরের এম. এ. মতিন সড়কসংলগ্ন শহীদ মহুকুমা প্রশাসক শামসুদ্দিন গেটের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুরে গেটটির পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং চেম্বারের পরিচালক এসএম তানভীর মাহমুদ পলাশ।এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।শহীদ মহুকুমা প্রশাসক শামসুদ্দিনের স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট এই গেটটি সিরাজগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্যের একটি অংশ হিসেবে বিবেচিত। পুনর্নির্মাণের মাধ্যমে স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণের পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা গেটটির নির্মাণকাজ ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন।