দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস নতুন দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।বিভিন্ন মানের স্বর্ণের নতুন দামবাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন সিদ্ধান্তে ভরিপ্রতি দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।বাজুসের হিসাব অনুযায়ী, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।কমেছে রুপার দামওস্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ২ হাজার ৩৯১ টাকা।