ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। এর মাধ্যমে তিন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।অবৈধ অভিবাসনে সতর্কবার্তাদূতাবাসের বার্তায় বলা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।দূতাবাস আরও সতর্ক করে জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এ ধরনের অনিয়মের পরিণতিতে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।