গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৭ সময়
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শৈলডুবী এলাকায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।কার্টুন তৈরির কেমিক্যালে দ্রুত ছড়ায় আগুনগাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।তিনি জানান, কার্টুন তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছেন। ফলে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নিঅগ্নিকাণ্ডে কার্টুন তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।