করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২২ সময়
পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংসরংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার চকভেকা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।বালু উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংসঅভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া নদী থেকে উত্তোলন করা জব্দ করা বালু স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।