সলঙ্গায় ঘন কুয়াশায় জনজীবন স্থবির জেঁকে বসেছে শীত
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩২ সময়
সিরাজগঞ্জের সলঙ্গায় জেঁকে বসেছে শীত। প্রচন্ড ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন হলো সকাল থেকে দিনভর সূর্যের দেখা মিলছে না। সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। গ্রামাঞ্চলে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্ত মানুষ।দেখাযায় কয়েকদিন ধরে সলঙ্গায় তীব্র শীত,হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাব বেড়েছে। এ কারণে শীতে কাঁপছে সলঙ্গার মানুষ। এদিকে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে পুলিশের সিগন্যালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চল। এই শীতে গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। এছাড়া কৃষকেরা মাঠে নামতেও প্রচন্ড কষ্ট হচ্ছে।আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, জানিয়েছেন তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম