মাদারীপু‌রে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বর্ণাঢ্য র‌্যালি'

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ দুপুর
  • ৪০৪৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


মাদারীপু‌রে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বর্ণাঢ্য র‌্যালি'



বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা ছাত্রশিবিরে উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভুরঘাটা মজিদ বাড়ি সংলগ্ন বাসস্ট্যান্ড চত্বর থেকে এক‌টি র‌্যালী বের হয়ে কালকিনি সড়ক প্রদক্ষিণ করে কাচা বাজারে গিয়ে শেষ হয়। র‍্যালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলার ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad