টাকা ছাপানোর গুজব গালগল্প: অর্থ উপদেষ্টা তিতুমীর

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ৩০১১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টাকা ছাপানোর গুজব গালগল্প: অর্থ উপদেষ্টা তিতুমীর

ঢাকা: সরকার টাকা ছাপাচ্ছে—এ ধরনের প্রচারকে “গালগল্প” বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এ বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

শনিবার এফডিসিতে “আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ” শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে আয় কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই দারিদ্রসীমার নিচে নেমে গেছে। একইসঙ্গে তিনি বলেন, অতীতে ঋণনির্ভর উন্নয়ন ও অনিয়মের মাধ্যমে প্রকৃত উন্নয়ন আড়াল করা হয়েছে।

বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, কোনো খাতে সিন্ডিকেটকে প্রাধান্য না দিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সব তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সঠিকভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে।

এদিকে প্রতিযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) বিজয়ী হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংবাদিক গোলাম কাদির রবু।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad