বন্ধ ও লোকসানি রাষ্ট্রীয় কারখানায় নতুন জীবন ফিরিয়ে আনার ঘোষণা—বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ১০:৫৮ রাত
  • ২০৬৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিনিয়োগ রোডশোতে তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।

তিনি বলেন, “আমরা চাই আপনারা এগিয়ে যান, সমৃদ্ধ হোন। সম্ভাব্য সব ধরনের সহায়তা আমরা আপনাদের দেব।”

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে অংশ নেয়। মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে বন্ধ ও অকার্যকর ৪৪টি রাষ্ট্রীয় কারখানা পুনরায় সচল করতে বিনিয়োগ আকর্ষণ করা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সরকারের দায়িত্ব হলো প্রতিবন্ধকতা দূর করে উন্নয়নের পথ সহজ করা। তবে এককভাবে সরকারের পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “বাস্তবতা হলো, আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করতে পারব না। তবে পরিকল্পিতভাবে ধাপে ধাপে এগোলে পরিবর্তন আনা সম্ভব।”

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনাকে “গঠনমূলক” উল্লেখ করে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

অনুষ্ঠানে ৪৪টি বন্ধ কারখানার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এতে কারখানার অবকাঠামো, অবস্থান, বিনিয়োগ সম্ভাবনা, পরিবহন সুবিধা ও উৎপাদন সম্প্রসারণের সুযোগ তুলে ধরা হয়।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রায় ৫০টি প্রশ্ন করেন, যার জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদান করে।

অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছে প্রাণ-আরএফএল, ওয়ালটন, স্কয়ার গ্রুপ, আকিজ গ্রুপ, ব্র্যাকসহ আরও অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি জাপানের বিভিন্ন বড় করপোরেট সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

সরকারের এ উদ্যোগকে কেন্দ্র করে বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad