ডেঙ্গুর বিরুদ্ধে কঠোর অভিযান: বাসাবাড়িতে ঢুকবে টাস্কফোর্স, লার্ভা মিললেই জরিমানা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ৮৪৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে জাতীয় টাস্কফোর্স ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়ি, বাণিজ্যিক স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৪ জুন) রাজধানীর গুলশান-২ এলাকার ১০৭ ও ১১২ নম্বর সড়কের কয়েকটি স্থাপনায় এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই জনসচেতনতার পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে সরকার কাজ করছে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ির বারান্দা, ছাদ, ছাদবাগান, ফুলের টব এবং আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান।

অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে উত্তর সিটি করপোরেশনের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এজন্য নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। বাসাবাড়ি ও ছাদবাগানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এদিকে অভিযানের সময় ১০৭ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী। তিনি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad