শেকৃবির দেয়ালে বিশ্বকাপজয়ী মেসি, জন্মদিনে আর্জেন্টিনা ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১২:৫৭ দুপুর
  • ১৬৮৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন একটি হলের দেয়ালে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রাফিতিতে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে মেসির ঐতিহাসিক মুহূর্তটি তুলে ধরা হয়েছে। উন্মোচনের সময় উপস্থিত শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, গ্রাফিতিটি কেবল একজন কিংবদন্তি ফুটবলারের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং খেলাধুলা ও শিল্পচর্চার এক অনন্য সমন্বয়।

আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থী আনাস বিন সোলাইমান বলেন, “ফুটবলপ্রেমীদের কাছে মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক অনুপ্রেরণার নাম। দীর্ঘ দুই দশক ধরে তার অসাধারণ নৈপুণ্য কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছে। ২০২২ বিশ্বকাপের সময় আমরা ছোট পরিসরে একটি গ্রাফিতি করেছিলাম। তখনই স্বপ্ন ছিল, মেসির শেষ বিশ্বকাপ অভিযাত্রাকে স্মরণীয় করে রাখতে আরও বড় পরিসরে কিছু করার। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসজুড়ে এ আয়োজন মেসিভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই গ্রাফিতির সামনে ছবি তুলে স্মরণীয় মুহূর্তটি ধরে রাখেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad