‘ইউ আর সো বিজি’—স্বাস্থ্যমন্ত্রীকে স্পিকারের তির্যক মন্তব্য, সংসদে মুহূর্তেই চাঞ্চল্য

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ রাত
  • ২১৭৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সমস্যা নিয়ে আলোচনার সময় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি স্পিকারের এক মন্তব্যে কিছু সময়ের জন্য ভিন্নমাত্রা যোগ হয় অধিবেশনে।

সোমবার সংসদ অধিবেশনে ৭১ বিধিতে নোটিশের মাধ্যমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ সীমানাপ্রাচীর, জরাজীর্ণ আবাসিক ভবন এবং অকার্যকর চিকিৎসা সরঞ্জামের বিষয়টি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

নোটিশের ওপর বক্তব্য দেওয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলকিস ইসলামকে ফ্লোর প্রদান করেন। বক্তব্য চলাকালে স্পিকার দুই দফা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এ সময় স্পিকার ইংরেজিতে বলেন, “You are so busy.” এরপর তিনি স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে একজন সদস্য বক্তব্য রাখছেন। অনুগ্রহ করে একটু মনোযোগ দিন।”

পরে বিলকিস ইসলাম তাঁর নোটিশের বিষয়ে প্রায় দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান। বক্তব্যে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই বিষয়টি সংসদে উত্থাপনের পাশাপাশি স্পিকারের মন্তব্যও অধিবেশনে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad