ইরান পরমাণু কর্মসূচি না ছাড়লে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, কঠোর বার্তা ফ্রান্সের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০২:২২ দুপুর
  • ১৩৬৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করা পর্যন্ত দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্তোষজনক অগ্রগতি না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফ্রান্স সমর্থন দেবে না।

তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা বা চুক্তি হলে তার শর্তাবলি নিবিড়ভাবে পর্যালোচনা করবে প্যারিস। চুক্তির শর্ত ফ্রান্সের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবেও তারা সম্মতি দেবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর পারমাণবিক কর্মসূচি সীমিত বা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে আসছে। তাদের আশঙ্কা, এই কর্মসূচি থেকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে তেহরান।

অন্যদিকে, ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশটি তাদের জাতীয় স্বার্থ ও প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে এই কর্মসূচি অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad