টঙ্গীতে বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৪:২৬ দুপুর
  • ২৩৬৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুরের টঙ্গীতে বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে পুনরায় অভিযান চালিয়ে বেলা পৌনে ১২টার দিকে শিলমুন বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাব্বির হোসেন (২১) শিলমুন পূর্বপাড়া এলাকার আব্দুল খাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নৌকাযোগে শিলমুন বিলে ঘাস কাটতে যান সাব্বির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বিলের পানিতে তার খালি নৌকাটি ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে পর্যাপ্ত আলো না থাকায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। সোমবার সকালে পুনরায় অভিযান শুরু হলে বেলা পৌনে ১২টার দিকে বিল থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে সাব্বির নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে ডুবে মারা যান।

এদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad