স্টার্টআপে নতুন দিগন্ত: সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ দুপুর
  • ১৯০১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। কোনো স্টার্টআপ প্রথমবার ব্যর্থ হলেও তার সম্ভাবনা থাকলে পুনরায় অর্থায়নের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক মেধাবী তরুণ বিদেশমুখী হচ্ছেন। এ প্রবণতা কমিয়ে দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। উদ্ভাবনী ও সম্ভাবনাময় স্টার্টআপের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী, উদ্যোক্তা বিকাশকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এই তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও বিকাশে সহায়তা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad