রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, তারিখ এখনো চূড়ান্ত নয়

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ দুপুর
  • ১৩২৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

এর আগে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন-সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রেখেছে এবং সময় নির্ধারিত হলেই সাংবিধানিক বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad