মন্ত্রিসভায় নতুন মুখ, প্রস্তুত ৬ সরকারি গাড়ি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ বিকাল
  • ৯৭১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ নিতে যাওয়া নতুন সদস্যদের জন্য ইতোমধ্যে ছয়টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সদস্যদের ব্যবহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে শুক্রবার শপথ অনুষ্ঠানে ছয়টি গাড়ির সবগুলো ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগই দিতে পারবে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্তত চারজন নতুন সদস্যের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। তারা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের শুরুতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এবার ওই মন্ত্রিসভায় নতুন করে আরও কয়েকজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad