কালিয়াকৈরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামসংলগ্ন বংশাই নদী থেকে সাথী আক্তার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে পানিতে তার লাশ ভেসে ওঠে।

নিহত সাথী আক্তার উপজেলার টালাবহ গ্রামের কবীর হোসেনের মেয়ে। সে মায়ের সঙ্গে বড়ইতলী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সাথী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। নদী ও আশপাশের বিলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। তবে ওই সময় তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে নদীর পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে।

পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। নামাজে জানাজা শেষে সাথী আক্তারকে টালাবহ গ্রামে তার বাবার বাড়ির এলাকায় দাফন করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad