ইরান আক্রমণ করলে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলার হুমকি ইসরাইলের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ বিকাল
  • ২৫২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরান ইসরাইলে হামলা চালালে দেশটির জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। বৃহস্পতিবার এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

কাটজ বলেন, ইসরাইলের ওপর ইরানের হামলা হলে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ক্ষেত্রে বিদ্যমান যেকোনো সীমাবদ্ধতা থেকে ইসরাইল মুক্ত থাকবে।

তিনি বলেন, ইরানের জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি অবকাঠামো, অচল করে দেওয়া হবে। এর মাধ্যমে ইরানকে ‘প্রস্তর যুগ ও অন্ধকারের গভীরে’ ফিরিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ বিমান অভিযান শুরু করেছিল ইসরাইল। তবে সাম্প্রতিক সংঘাতে ইসরাইল সরাসরি জড়িত ছিল না।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ হুমকির পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর আগের দিন বিশ্ব শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন দেখা যায়।

সূত্র: আলজাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad