শেষ বিকেল :আলেয়া মান্নান

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg মেছাঃআলেয়া মান্নান

যদি তুমি দৃষ্টি মেলো,

সবুজের আলো ছড়িয়ে দেব।

আমি শেষ বিকেলের আলো হব।

তুমি যদি জীবনের পাল তোলো,

পাখির সুরে আমি গান শোনাব।

এসো যদি বেলা শেষে ফিরে,

তোমায় রাখব আমার নীড়ে।

স্মৃতি হয়ে থাকব তোমার হৃদয়ে,

যতই যাও তুমি আমায় কাঁদিয়ে।

পিছু ফিরে দেখো যদি তোমার চলার পথে,

চেয়ে দেখবে ছায়া হয়ে চলছি আমি সাথে।

চলতে গিয়ে পথ যদি হারিয়ে তুমি ফেলো,

তখন এসে আমি তোমায় পথ দেখিয়ে দেব।

যত দূর যেতে চাও, আলো হয়ে জ্বলব,

যদি গাও জীবনের গান, সুর হয়ে বাজব।

থাকো যদি কভু তুমি আকাশ পানে তাকিয়ে,

তারা রূপে জ্বলব আমি তোমার হৃদয় জুড়িয়ে।

চলতে গিয়ে যদি কোথাও হারিয়ে তুমি যাও,

ফিরিয়ে নিতে অপেক্ষা করব, তুমি যদি চাও।

নিঃস্ব যদি ভাবো তুমি শেষ বিকেলে,

তখন যে জড়িয়ে নেব কোমল মায়ার জালে।

ফুল হয়ে ফুটব তোমার শূন্য কাননে।

অনুরোধ শুধু এতটুকুই রেখো আমায় স্বরণে


*কবির পরিচিতি*

আলেয়া মান্নান একজন কবি ও সাহিত্যপ্রেমী। তাঁর লেখা ৫০টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি তিনি ভ্রমণপ্রেমী এবং মানুষের সুখ-দুঃখ ও জীবনঘনিষ্ঠ অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করেন।

নেত্রকোনার কলমাকান্দায় জন্ম নেওয়া কবি আলেয়া মান্নান একজন মা, সংসারী, চাকরিজীবী ও জীবনসংগ্রামী মানুষ। মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এবং দায়িত্বশীল জীবনযাপন তাঁর ব্যক্তিজীবনের অন্যতম বৈশিষ্ট্য।

কবির নাম: আলেয়া মান্নান

এনআইডি অনুযায়ী নাম: মোছাঃ আলেয়া খাতুন জন্মস্থান: কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা

বর্তমান ঠিকানা: যাত্রাবাড়ী, ঢাকা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad