মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ দুপুর
  • ৯১১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারের সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি কনটেইনারের সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও কনটেইনারের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad