শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি। অন্যদিকে জাপানে প্রবীণ জনগোষ্ঠীর আধিক্য রয়েছে। এ পরিস্থিতিতে জাপানে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে দুই দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবে।
তিনি বলেন, জাপানে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক