বাক্য দুটি হলো— ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’
এর অর্থ— মহাপবিত্র আল্লাহ এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য; মহাপবিত্র আল্লাহ, যিনি মহান।
বুখারি শরিফের ৬৪০৬ নম্বর হাদিসে এ বিষয়ে বর্ণনা রয়েছে।
জিকিরের বিশেষ ফজিলত‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠের ফজিলত সম্পর্কেও একাধিক হাদিসে উল্লেখ পাওয়া যায়। বুখারি শরিফের ৬৪০৫ নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই জিকির পাঠ করবে, তার গোনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা ক্ষমা করে দেওয়া হবে।
আর তিরমিজি শরিফের ৩৪৬৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে।
এ ছাড়া তিরমিজি শরিফের ৩৩৮৮ নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, সে বিভিন্ন ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।
নিয়মিত জিকিরের প্রতি উৎসাহ
হাদিসগুলোর বর্ণনা থেকে বোঝা যায়, অল্প সময়ের এই জিকিরের মাধ্যমে মুমিন নিয়মিত আল্লাহর স্মরণে থাকার সুযোগ পান। তাই দৈনন্দিন জীবনে সহজ এই আমলগুলো পালনের প্রতি গুরুত্ব দেওয়ার কথা ইসলামী শিক্ষায় বলা হয়েছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)