মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ দুপুর
  • ৫৯৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বৃষ্টির কারণে আগের কয়েকটি ম্যাচ মাঠে গড়ায়নি। বাংলাদেশ-মালয়েসবিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তবে বাংলাদেশ দল মাঠে উদ্দেশে রওনা দেয়ার আগেই সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো।

টানা বৃষ্টির কারণে আজকের দুটো কোয়ার্টার ফাইনালই ভেস্তে গিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। টানা বর্ষণের কারণে খেলা গড়ানোর মতো আর কোনো পরিস্থিতি ছিল না। সে কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। অন্যদিকে, শ্রীলঙ্কা-নেপালের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সেমিতে গেছে শ্রীলঙ্কা।

আগামী ১ অক্টোবর সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ভাগ্যও অনেকটা নির্ভর করছে আবহাওয়ার ওপর। বৃষ্টির কারণে শেষমেশ সেমিফাইনাল ম্যাচ না হলে হেরে যাবে বাংলাদেশ। কারণ বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে পাকিস্তান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad