শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ দুপুর
  • ১০০৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য জেলার সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কিনে ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন নিহত হন।

দুর্ঘটনায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে তাঁরা জানতে পারেন। গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: স্থানীয় স্বজন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad