ফেনীতে প্রধানমন্ত্রী, দিনভর থাকছে নানা কর্মসূচি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০২:১৪ দুপুর
  • ১০৮৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছায়।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলা শহরের প্রধান সড়কের দুই পাশে জড়ো হওয়া হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্বাগত পর্ব শেষে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ফলক উন্মোচন করবেন। একই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন। সেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে সেখানে সাময়িক বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), দুই হাজারের বেশি পুলিশ সদস্য, র‍্যাব, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সফরস্থল ও আশপাশের এলাকাকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন স্তরের বিশেষ নিরাপত্তাবলয়ে ভাগ করা হয়েছে। সভামঞ্চসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad