বিনামূল্যে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ বিকাল
  • ৯২৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট দিতে অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ মো. ইব্রাহিম খলিল (৩৫) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দোকানে পেট্রল ছিটিয়ে আগুন

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল ওই বাজারের কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে ‘ইসরাত জাহান স্টোর’ নামে একটি মুদি দোকান চালান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় একই গ্রামের সুমন দোকানে এসে বিনামূল্যে বা বাকিতে সিগারেট চান। ইব্রাহিম সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা বোতলভর্তি পেট্রল ইব্রাহিমের শরীর ও দোকানের ভেতর-বাইরে ছিটিয়ে দেন। পরে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

পেট্রলের কারণে মুহূর্তের মধ্যে দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ইব্রাহিম শরীরে আগুন নিয়ে চিৎকার করতে করতে দোকান থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

দোকানের মালামাল পুড়ে ছাই

ইব্রাহিমের ভাই মো. লাদেন মিয়া বলেন, তাঁর ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের সিংহভাগ পুড়ে গেছে। আগুনে দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকার মালামালও পুড়ে গেছে।

আড়াই ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

ঘটনার পরপরই কেন্দুয়া থানা-পুলিশ অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাত ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর সাহিতপুর বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad