টঙ্গীতে আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ দুপুর
  • ৭৬৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের টঙ্গীতে রান্নার সময় আগুনে দগ্ধ মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি আব্দুস সাত্তার মন্ডল ও সুফিয়া বেগমের মেয়ে। তার স্বামী মো. সোহেল ব্যবসা করেন। তাদের চার বছর বয়সী ছেলে সাবিল ও আট বছর বয়সী মেয়ে সায়মা রয়েছে।

রান্নার সময় শরীরে আগুন

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন শিলা। এ সময় চুলা থেকে হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে তিনি চিৎকার শুরু করেন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

শিলার চাচা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তিনি শিলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad