রায়গঞ্জে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ দুপুর
  • ৯৬৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

নিহত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে রায়গঞ্জের তেলিজানা এলাকায় শ্বশুর নূরনবীর বাড়িতে বসবাস করতেন।

গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়ির একটি নারিকেল গাছ পরিষ্কার করতে ওঠেন পাপ্পু। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে মরদেহটি উদ্ধার করেন। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের কথা জানাল পুলিশ

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র:উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad