আন্তর্জাতিক বাজারে ফের কমল তেলের দাম,

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ সকাল
  • ২৫৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরবরাহ বাড়ানোর উদ্যোগে স্বস্তিমধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার দিনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামই কিছুটা কমে আসে।


বাজার বিশ্লেষকদের মতে, তেলের সরবরাহ বাড়াতে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার সিদ্ধান্ত এবং তেল পরিবহনকারী কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা বাজারে দাম কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে।


শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ৫৪ সেন্ট বা ০ দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে নেমে আসে।


জ্বালানি সরবরাহের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং গত মার্চে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। এ উদ্যোগ বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এদিকে তেলের পরিবহন ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল পরিবহন করেছে—এমন কিছু জাহাজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।


তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। হরমুজ প্রণালির কাছে জাহাজে ফের হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাতও তীব্র হয়েছে। এসব ঘটনায় গুরুত্বপূর্ণ এ অঞ্চলের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর বিনিয়োগকারীদের সতর্ক নজর রয়েছে। সরবরাহ পরিস্থিতি ও আঞ্চলিক সংঘাতের গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের গতিপথ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad