দুই মাস বিরতির পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ দুপুর
  • ৫৯৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নতুন ফেইজে লক্ষ্যমাত্রা ২ লাখ ৮০ হাজার টন, ইয়ার্ডে মজুত ৬ লাখ টন

দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন করা হয়। শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

খনি সূত্রে জানা গেছে, পুরোনো ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ ছিল। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল।

নতুন ফেইজে উৎপাদনের প্রস্তুতি

খনি কর্তৃপক্ষ জানায়, উত্তোলন বন্ধ থাকার দুই মাসে পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কাজ করা হয়। এসব কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার সকাল থেকে নিয়মিত উৎপাদন কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ বিরতির পর কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

উত্তোলনের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮০ হাজার টন

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক কয়লা উত্তোলন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

নতুন ফেইজে উৎপাদন শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনির সামগ্রিক উৎপাদন কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad