টঙ্গীতে দুই স্থানে আগুন, প্রেসক্লাব মার্কেটসহ ১০ দোকান পুড়ে ছাই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ দুপুর
  • ৩৭৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের আটটি দোকান এবং আউচপাড়ার নতুনবাজারের দুটি সেমিপাকা দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, দুই অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মার্কেটের আটটি দোকানে থাকা খাবারসামগ্রী, মুদি ও মনিহারি পণ্য এবং ভাঙারির মালামালসহ বিভিন্ন জিনিস পুড়ে যায়।

অন্যদিকে, একই রাতে পৌনে ২টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁ-পাড়া রোডের নতুনবাজারে দুটি সেমিপাকা দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান দুটি পৃথক মালিকের বলে জানা গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, প্রাথমিক হিসাবে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকা এবং আউচপাড়া নতুনবাজারের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো ঘটনায় কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলমের বক্তব্য ও ফায়ার সার্ভিসের তথ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad