চমকের ছবি নিয়ে রহস্য

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ দুপুর
  • ৩০৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ফাইল ছবি
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরিফিন শুভর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ছবিগুলোতে দুজনকে ঘনিষ্ঠ ও হাসিখুশি মুহূর্তে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে ছবিগুলো বিয়ে, নাকি কোনো নাটক বা সিনেমার দৃশ্য—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি ফেসবুকে ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’—এমন ক্যাপশনে ছবিগুলো ছড়িয়ে পড়ে। একটি ছবিতে চমকের সঙ্গে আরিফিন শুভকে দেখা যায়। অন্য একটি ছবিতে সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। আরেকটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা যায়।

রহস্য বাড়াল চমকের বক্তব্য

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচার বলে মনে করছেন, আবার কেউ এর পেছনের ঘটনা জানতে চাইছেন। তবে ছবির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় বিয়ের খবরটি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

নতুন কোনো সম্পর্কের বিষয়ে জানতে চাইলে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

অভিনেত্রীর এ বক্তব্যের পর রহস্য আরও বেড়েছে। তবে তাঁর মন্তব্যে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। অন্যদিকে, এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি আরিফিন শুভ।

ছবিগুলো কোনো নতুন নাটক বা সিনেমার অংশ কি না, কিংবা এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না—তা জানতে চমকের বিস্তারিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad