কোটালীপাড়ায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ দুপুর
  • ৫০৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
কোটালীপাড়ায় মর্মান্তিক ঘটনা, পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের মাতম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির উঠানে মায়ের সঙ্গে থাকা অবস্থায় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে দুই বছরের শিশু সাইফা খানমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল সাইফা। এ সময় শিশুটির বাবা ফাহিম খানের ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি ও পরিবারের অন্য সদস্যরা।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে সাইফাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মুরাদ খান জানান, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছিল। বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলার সময় শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পরিবারের একমাত্র সন্তান সাইফার আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: স্থানীয় বাসিন্দা মুরাদ খান ও কোটালীপাড়া থানার ওসির বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি সাজানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad