এআই মূল্যায়ন প্যানেল গঠন করছে জাতিসংঘ, ৪০ বিশেষজ্ঞের নাম ঘোষণা'

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ দুপুর
  • ১৭১২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এআই মূল্যায়ন প্যানেল গঠন করছে জাতিসংঘ, ৪০ বিশেষজ্ঞের নাম ঘোষণা'


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রভাব পর্যালোচনার জন্য শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং কানাডীয় এআই বিশেষজ্ঞ ইয়োশুয়া বেঞ্জিওসহ ৪০ জন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বুধবার এ তথ্য জানানো হয়েছে।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন বছর মেয়াদী এই প্যানেলে গুগল ডিপমাইন্ড-এর রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ফরাসি নাগরিক জোয়েল বারাল এবং মাইক্রোসফট ল্যাবের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ইথিওপিয়ার গিরমাউ আবেবে তাদেসেও রয়েছেন। তাদেসে মূলত টেকসই উন্নয়ন, মানবিক কাজ ও স্বাস্থ্য খাতে এআই-এর ব্যবহার নিয়ে কাজ করেন।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “এটি হবে প্রথম বৈশ্বিক ও সম্পূর্ণ স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা, যা এআই সম্পর্কিত জ্ঞানের ঘাটতি পূরণ করবে। এছাড়া অর্থনীতি ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রভাবও মূল্যায়ন করবে।”


তিনি আরও জানান, প্যানেলের সদস্যরা কোনো সরকার, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কাজ করবেন। চূড়ান্ত অনুমোদনের জন্য সদস্যদের নাম সাধারণ পরিষদে পেশ করা হবে।


প্যানেলের সদস্যদের মধ্যে মেশিন লার্নিং, ডাটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, জনস্বাস্থ্য, শিশু উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ রয়েছেন।


জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৫ সালের আগস্টে এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি পর্যালোচনায় আইপিসিসি যেভাবে কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্যানেলটিও ঠিক এমন ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আসন্ন জুলাইয়ে অনুষ্ঠিত ‘জাতিসংঘ গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’-এর সময় প্যানেলের প্রথম প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।


এসআর





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad