‘জুলাই আমার সম্পত্তি’, সার্টিফিকেট বিক্রির ব্যঙ্গাত্মক পোস্টে নতুন বিতর্কে উমামা ফাতেমা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৯:২০ রাত
  • ৬৩৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার প্রসঙ্গ টেনে করা তার মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে?”

পোস্টের পরবর্তী অংশে তিনি আরও লেখেন, “এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”

তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি কাকে উদ্দেশ করে কথা বলেছেন বা এর পেছনের প্রেক্ষাপট কী— সে বিষয়ে পোস্টে কোনো ব্যাখ্যা দেননি।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনা করছেন। তবে এ বিষয়ে উমামা ফাতেমা পরবর্তীতে কোনো অতিরিক্ত বক্তব্য দেননি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বক্তব্য ও অবস্থান নিয়ে চলমান বিতর্কের মধ্যেই উমামা ফাতেমার এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad