যারা নিজেদের দল সামলাতে পারেননা তারা দেশ চালাবে কিভাবে : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর বার বার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি। এখন যারা নিজেদের দল সামলাতে পারেননা তারা দেশ চালাবে কিভাবে। ৫ আগস্টের পর তারা নিরিহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।'
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তনের পর একটি বড় দলের লোক মামলা বানিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তাই এবার পরিবর্তনের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে।'
আইডি হ্যাক বিষয়ে তিনি বলেন, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকেনা। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী লুন্ঠনকারী তৈরি করে, ঐ রাজনীতি আমরা চাইনা। তাই পরিবর্তনের জন্য হ্যা ভোট দিতে হবে। এতোদিন পাহাড়াদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।'
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) এর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বারের হাত উচিয়ে জামায়াত আমির বলেন, হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মত বিচ্ছিন্ন জনপদকে ব্রীজ নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের সোপানে পরিণত করা হবে। দূর্গম এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনে স্বস্তি আনতে যা যা করনীয় তা করার ইচ্ছা রয়েছে। এই এলাকায় আমাদের দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সকলকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিব। বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার সহ অন্যান্য প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতে আমীর।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টীম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহবায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, জাগপা জেলা সভাপতি মনির হোসেন ও খেলাফত মজলিশের জেলা সহ-সভাপতি রুহুল আমীন কামাল।'
এছাড়া বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।'

মোঃ জাকির হোসাইন,সম্পাদক